,

শান্তিপূর্ণ গণমিছিলে গুলি, দুই শতাধিক গ্রেপ্তার: জামায়াত

news-image

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামী অভিযোগ করেছে, আজ শনিবার গণমিছিল কর্মসূচিতে বিনা উস্কানিতে গুলি করেছে পুলিশ। পুলিশের হামলায় সারাদেশে শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে দুই শতাধিক নেতাকর্মীকে।

জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম আজ বিবৃতিতে এসব অভিযোগ করেছেন।

১০ দফা আদায়ে শনিবার ঢাকা বাদে সব জেলা ও মহানগরে গণমিছিলের কর্মসূচি ছিল বিএনপির। দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে নামা জামায়াতও একই দিনে একই কর্মসূচি দেয়।

জামায়াতের বিবৃতিতে বলা হয়েছে, নোয়াখালীতে মিছিলে পুলিশের গুলি একজনের চোখে লেগেছে। আরও ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। জেলার নায়েবে আমির মাওলানা সাইয়েদ আহমাদসহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম, রাজশাহী ও রংপুর মহানগর এবং দিনাজপুর, লালমনিরহাট, জয়পুরহাট, নাটোর, সাতক্ষীরা, বাগেরহাট, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, মানিকগগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, সুনামগঞ্জ, নোয়াখালী, কুমিল্লা ও বরগুনায় মিছিলে পুলিশ হামলা করে।

এর নিন্দা করে দায়ীদের বিচার চেয়ে এটিএম মা’ছুম বিবৃতিতে বলেছেন, সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। তবে হামলা মামলা ও গ্রেপ্তার করে চলমান রাজনৈতিক কর্মসূচিকে বাধাগ্রস্ত করা যাবে না। গণমিছিলের কর্মসূচিকে সফল আখ্যা দিয়ে নেতাকর্মীদের অভিনন্দন জানান জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী