,

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, আহত ৩

news-image

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাইকারী সন্দেহে আসাদ মিয়া (২৫) নামে এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন।

শনিবার (২৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের সেনদী মাধবদী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আসাদ একই এলাকার জজ মিয়ার ছেলে।

এ ঘটনায় তিনজন আহত হন। তারা হলেন- রাকিব, আজিজুল ও আরিফুল। তাদের বাড়ি আড়াইহাজারের উচিৎপুরা ইউনিয়নের গুরুবদী এলাকায়। তারা ক্ষুদ্র ব্যবসায়ী (মেলায় বেলুন বিক্রেতা)। রাতে সোনারগাঁ মেলা শেষে বাড়ি ফিরছিলেন তারা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মেলা থেকে বাড়ি ফেরার পথে সেনদী মাধবদী কবরস্থানের সামনে এলে ব্যবসায়ী রাকিব, আজিজুল ও আরিফুলের গতিরোধ করে একদল ছিনতাইকারী। এ সময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা, মোবাইল ও সাথে থাকা সবকিছু চায় ছিনতাইকারীরা। তারা দিতে অস্বীকৃতি জানালে তাদেরকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে ডাকাতদল। এ সময় তাদের আর্তচিৎকারে আশেপাশের গ্রামের কয়েকশ মানুষ লাঠিসোটা, দা, বটি নিয়ে বের হয়ে তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এ সময় আসাদকে আটক করে তাকে গণপিটুনি দেয় উত্তেজিত গ্রামবাসী। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

হাইজাদী ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন জানান, ঘটনার সময় আশপাশে শত শত লোক জড়ো হয়ে গণপিটুনি দিলে আসাদ নিহত হন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ পৌঁছার আগেই গণপিটুনিতে একজন নিহত হন। পরে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা খোঁজ নেওয়া হচ্ছে। তবে স্থানীয়রা জানিয়েছেন, তিনি ছিনতাইকারী।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির