,

মফস্বলে বিএনপির ভাঙচুর-অগ্নিসংযোগের পরিকল্পনা আছে: কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল শনিবার আওয়ামী লীগের সম্মেলনের দিন মফস্বলে বিএনপির ভাঙচুর-অগ্নিসংযোগের পরিকল্পনা রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাই তিনি সারা দেশের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

আজ শুক্রবার বিকেলে আওয়ামী লীগের সম্মেলনস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ১০ ডিসেম্বর ফেল করেছে, এখন তারা সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে জোটের নেতৃত্ব দিচ্ছে। তারা মরিয়া হয়ে নেমেছে। কারণ তারা জানে নির্বাচনে শেখ হাসিনাকে হারানো সহজ নয়। কাজেই তারা এখন আন্দোলন, জ্বালাও-পোড়াও সন্ত্রাস এসব অপকর্ম করে সরকার হটানোর পাঁয়তারা করছে।’

তিনি বলেন, ‘আমাদের কাছে খবর আছে আগামীকাল সারা বাংলাদেশে তাদের প্রোগ্রাম আছে এবং এই প্রোগ্রাম উপলক্ষে অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে সভা-সমাবেশ ও বিক্ষোভ মিছিল করতে চায়। গাড়ি ভাঙচুর, গাড়ি পোড়াতে শুরু করেছে। মফস্বলে ভাঙচুর-অগ্নিসংযোগ করার প্রোগ্রাম আছে তাদের।’

তিনি বলেন, ‘পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের জাতীয় সম্মেলন হবে। বিপুলসংখ্যক নেতাকর্মী এখানে আসবেন। কিন্তু তাই বলে আওয়ামী লীগ তার এলাকা খালি করে আসবে না। আমাদের লোকজন যারা ঢাকার বাইরে থাকবেন, ১০ ডিসেম্বরের মতো সতর্ক পাহারায় থাকবেন। সারা বাংলাদেশের সকল জেলার সকল উপজেলায়, ইউনিয়নে সর্বত্র সতর্ক পাহারা রাখতে হবে।’

এ সময় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ, সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী