,

বড় দলে ছোটখাটো কিছু সমস্যা থাকবেই: ওবায়দুল কাদের

news-image

অনলাইন প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বড় দলে ছোটখাটো কিছু সমস্যা থাকবেই। তিনি বলেন, আওয়ামী লীগ গত ১৪ বছর ধরে ক্ষমতায়। রুলিং পার্টিতে কিছু সমস্যা থাকে।

২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বর্তমান সাধারণ সম্পাদক হিসেবে এটাই তার সর্বশেষ সংবাদ সম্মেলনে।

কাদের বলেন, আজ কেউ এমপি আছেন, তিনি আবারও থাকতে চাইবেন। আবার নতুন কারো আকাঙ্ক্ষা থাকতে পারে। এই ২ আকাঙ্ক্ষার মধ্যে সংঘর্ষ অনেক সময় হয়ে যায়। সেটাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে একটা প্রতিক্রিয়া অনেক সময় থাকে। এই বিষয়গুলো পৃথিবীর সব দেশেই আছে, আমাদের এখানেও আছে। কিছু কিছু জায়গায় সমাল দিতে খুব কষ্ট হয়। এমনকি নেত্রীরও হস্তক্ষেপ করতে হয়েছে। বড় দলে ছোটখাটো কিছু সমস্যা তো থাকবেই।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা করে। সংগঠনের গঠনতন্ত্র মেনে নিয়মিত সম্মেলন করে। অন্য কোনো দল আছে কি-না আমার জানা নেই।

তিনি আরও বলেন, জাতীয় সম্মেলনের মাধ্যমে আমরা দেশের মানুষকে স্বতঃস্ফূর্ত বার্তা দিতে চাই। আমরা জনগণের পাশে আছি, থাকবো। আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করবো।

বিএনপিকে উদ্দেশ্য করে কাদের বলেন, শত সেতু, শত সড়ক উদ্বোধন হয়েছে। মেট্রোরেল, টানেল আসছে। আমাদের রূপপুর, পায়রা বন্দর তাদের মনের জ্বালা বাড়ানোর জন্য যথেষ্ট। যে দল আন্দোলনে ব্যর্থ, সেই দল নির্বাচনেও ব্যর্থ হবে।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি ২৪ ডিসেম্বর রাষ্ট্র কাঠামো মেরামত করতে কর্মসূচি দিয়েছিল। তাদের শুভবোধের উদয় হয়েছে। কর্মসূচি পিছিয়ে ৩০ ডিসেম্বর নিয়েছে। তবে তারা তাদের কর্মসূচি থেকে সরে গেছে মনে করার কারণ নেই।

এ সময় সম্মেলনের কর্মসূচি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক। একইসঙ্গে বিগত মেয়াদে সংবাদ প্রচারে সার্বিক সহযোগিতা করায় সাংবাদিকদের ধন্যবাদ জানান তিনি।

আগামীকাল শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন শুরু হবে। সম্মেলন মঞ্চে দলের সভাপতিমণ্ডলীর সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্যরা বসবেন। এরপর বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দ্বিতীয় অধিবেশন শুরু হবে।

সম্মেলনের শুরুতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা জাতীয় পতাকা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় পতাকা উত্তোলন করবেন। এছাড়া ৭৮টি সাংগঠনিক জেলা ইউনিটের সভাপতি-সম্পাদক নির্ধারিত জায়গায় দাঁড়িয়ে পতাকা উত্তোলন করবেন।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, শফিউল আলম চৌধুরী নাদেল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর ও কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী