,

আফগান নানগারহার বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নিষিদ্ধ করায় ছাত্রদের পরীক্ষা বর্জন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে নানগারহার বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নিষিদ্ধ করায় ছাত্রীদের প্রতি সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পরীক্ষা বর্জন করেন। খবর ইন্ডিয়া টুডের

নানগারহার ও কান্দাহারের ছাত্ররা মেয়েদের পড়াশোনা নিষিদ্ধ করে তালেবানের ঘোষিত সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন। এ সময় তাদের হাতে প্ল্যাকার্ডও দেখা যায়।

গত মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ে মেয়েদের উচ্চশিক্ষা নিষিদ্ধ ঘোষণা করে তালেবান। গত বুধবার ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে গেলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেননি।

ক্ষমতায় আসার পর নারীদের অধিকার ও স্বাধীনতা হরণে এটি তালেবানের সর্বশেষ পদক্ষেপ। তালেবানের এমন সিদ্ধান্তে আন্তর্জাতিকভাবে নিন্দার ঝড় উঠেছে। এ সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। নারীদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার।

এএফপি জানায়, বৃহস্পতিবার এ সিদ্ধান্ত প্রত্যাহার করতে তালেবানের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু।

এক সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নারী শিক্ষা নিষিদ্ধ করা ইসলামসম্মত কিংবা মানবিক কোনোটিই নয়। আমরা এ সিদ্ধান্ত সঠিক বলে মনে করি না। ইনশা আল্লাহ, তালেবান এ সিদ্ধান্ত প্রত্যাহার করে নেবে।’

উল্লেখ্য, গত বছর ক্ষমতা দখলে নেওয়ার পর তালেবান কঠোর ইসলামি আইন ব্যাপকভাবে বাস্তবায়ন করেছে। তারা মেয়েদের মাধ্যমিক শিক্ষাও নিষিদ্ধ করেছে। বিধিনিষেধের কারণে চাকরি করতে পারছেন না আফগান নারীরা। এ ছাড়া নারীদের ঘরের বাইরে বোরকা পরে চলতে বলা হয়েছে। তাদের পার্ক ও শরীরচর্চাকেন্দ্রে নিষিদ্ধ করা হয়েছে। পুরুষ স্বজন ছাড়া নারীদের দীর্ঘ ভ্রমণে যেতে নিষেধ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ