,

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৮৯, মৃত্যু ১

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯ জন। এর মধ্যে ঢাকায় ৫৪ এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৩৫ জন ভর্তি হয়েছেন।

এদিকে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৪ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫২১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২৯২ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ২২৯ জন রোগী।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৬১ হাজার ৮৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৯৪৩ জন এবং ঢাকার বাইরে ২২ হাজার ৯০১ জন চিকিৎসা নেন।

অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৬১ হাজার ৪৯ জন। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৪৮২ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ২২ হাজার ৫৬৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

২০২১ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন। এরমধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা