,

পদত্যাগপত্র জমা দিয়ে যা বললেন বিএনপি নেতা হারুন

news-image

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ সংসদে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর মধ্য দিয়ে বিএনপি দলীয় সব সংসদ সদস্যের পদত্যাগ নিশ্চিত হলো।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সংসদে গিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন হারুনুর রশিদ। এ সময় তার সঙ্গে ছিলেন সদ্য পদত্যাগ করা সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন ও জিএম সিরাজ।

পদত্যাগপত্র জমা দিয়ে হারুনুর রশিদ সংসদের বাইরে এসে সাংবাদিকদের বলেন, ‘দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনকে আরও বেগবান করতে পদত্যাগ করেছি।’

তিনি বলেন, বর্তমান সংসদ মহাজোটের দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে। এই সংসদকে অবিলম্বে বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

মহাজোটের শরীকদের পদত্যাগ করার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, সরকার ফাঁকা মাঠে গোল দিতে চায়। বিএনপি ও তার জোট আগামী নির্বাচনে অংশ না নিলে দেশে কোনো অর্থবহ নির্বাচন হবে না।

বিএনপির সাত সংসদ সদস্যের পদত্যাগ সরকারের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের বার্তা দিয়েছে বলেও মন্তব্য করেন হারুনুর রশিদ।

এর আগে গত ১১ ডিসেম্বর বিএনপির সব সংসদ সদস্য পদত্যাগপত্র জমা দিলেও হারুনুর রশিদ বিদেশে থাকায় তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। তাই বৃহস্পতিবার সকালে স্বশরীরে এসে পদত্যাগপত্র জমা দেন বিএনপির এই নেতা।

প্রসঙ্গত, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে থাকা বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে দলটির সাত সংসদ সদস্য পদত্যাগের ঘোষণা দেন। এর পরদিন (১১ ডিসেম্বর) স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। কিন্তু এমপি হারুন তখন বিদেশে থাকায় তার পদত্যাগপত্র গ্রহণ করেননি স্পিকার।

ওইদিন রাতেই সংসদ সচিবালয় থেকে বিএনপির ছয় সংসদ সদস্যের আসন শূন্য ঘোষণা করা হয়। এরই মধ্যে এসব আসনে উপনির্বাচনের তপশিলও ঘোষণা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না