,

চীন-সহ পাঁচ দেশে বেড়েছে করোনা প্রকোপ, সতর্ক ভারত

news-image

চীন, জাপান, যুক্তরাষ্ট্র, কোরিয়া, ব্রাজিলে করোনা ব্যাপক হারে ছড়াচ্ছে। তাই এবার আগে থেকেই সতর্ক ভারতের কেন্দ্রীয় সরকার। সিদ্ধান্ত নেয়া হয়েছে, করোনায় আক্রান্ত প্রতিটি রোগীর দেহ থেকে নেয়া নমুনা বিশেষভাবে পরীক্ষা করে দেখা হবে, কোন ধরনের ভাইরাস ভারতে সক্রিয়। ভাইরাসের রূপবদল হয়েছে কি না। নতুন প্রজাতির ভাইরাসের দেখা পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে।

কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব সব রাজ্য সরকারকে চিঠি লিখেছেন। সেখানেই সতর্কতামূলক কী ব্যবস্থা নিতে হবে তা বলেছেন। ভারতে এখন করোনা নিয়ন্ত্রণে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব হলো, ভারতে এখন করোনা রোগীর সংখ্যা তিন হাজার ৪০৮ জন। কিন্তু বিশ্বে এখন ৩৫ লাখ মানুষ প্রতি সপ্তাহে করোনায় আক্রান্ত হচ্ছেন।

এই পরিস্থিতিতে স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ বলেছেন, চীন-সহ বিভিন্ন দেশে করোনার প্রকোপ হঠাৎ বেড়ে গেছে। এই অবস্থায় আমাদের সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। প্রতিটি করোনা রোগীর শরীর থেকে নেয়া নমুনা পরীক্ষা করে দেখতে হবে, কোন প্রজাতির করোনা ভাইরাসে রোগী আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্যসচিবের মতে, এই ব্যবস্থা নিতে পারলে নতুন প্রজাতির ভাইরাসের দেখা পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া সম্ভব হবে। তিনি জানিয়েছেন, ভারত আগের মতো করোনাকে রুখতে পাঁচমুখি কর্মসূচি নিয়ে চলবে। করোনা পরীক্ষা করা হবে, করোনার ভাইরাস পাওয়া গেলে দেখা হবে, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কারা এসেছেন, তাদেরও পরীক্ষা হবে। করোনা রোগীর চিকিৎসার ব্যবস্থা করা হবে। ভ্যাকসিন চালু থাকবে এবং সবাইকে কোভিড-বিধি মানতে হবে। এখন সপ্তাহে এক হাজার দুইশজন করোনায় আক্রান্ত হচ্ছেন। কিন্তু বিশ্বজুড়ে যেহেতু প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছেন, তাই ভারতকে সতর্ক থাকতে হবে বলে তিনি জানিয়েছেন।

এই বিষয়ে মঙ্গলবার প্রাথমিক সতর্কতা জারি করেছিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যের নেতৃত্বে বৈঠক হয়। সেখানে নতুন করে মাস্ক পরা-সহ সাধারণ কোভিড বিধিনিষেধ মানার এবং এইসঙ্গে টিকাদানে জোর দেয়া হয়েছে। পাশাপাশি লাতিন আমেরিকা ও এশিয়ার কোরিয়া, চিন, জাপানের মতো দেশ থেকে যারা আসছেন তাদের উপর বিশেষ ভাবে নজর রাখতে বলা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রণালয়ের বৈঠকের পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এক বিবৃতি বলেন, কোভিড এখনও যায়নি। সমস্ত ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে। সারা দেশে কড়া নজারদারি চালানো হচ্ছে। দেশবাসীকে অনুরোধ করছি, মাস্ক পড়ুন এবং কোভিডের ভ্যাকসিন নিন।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী