শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্দামান সাগরে মৃত্যুর শঙ্কা নিয়ে ভাসছে শতাধিক রোহিঙ্গা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের উপকূলে ভাসমান একটি নৌকায় অন্তত ১শ রোহিঙ্গা আটকা পড়েছে এবং ক্ষুধা-তৃষ্ণা ও পানিতে ডুবে ১৬ থেকে ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মিয়ানমারের রোহিঙ্গাদের নিয়ে কাজ করা দুটি গোষ্ঠী। প্রতি বছর বিপুল সংখ্যক রোহিঙ্গা মুসলিম মিয়ানমারের সহিংসতা থেকে বাঁচতে ছোট ও দুর্বল নৌকায় চেপে দেশ ছাড়ছে, তাদের বেশিরভাগেরই লক্ষ্য থাকে মালয়েশিয়ায় পৌঁছানো।

মঙ্গলবার রাতে ৫টি ভারতীয় জাহাজ আন্দামান সাগরে ভাসমান ওই রোহিঙ্গাবোঝা্ই নৌকার কাছে পৌঁছায় বলে এ বিষয়ে অবগত এক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে।

ভারতীয় নৌবাহিনীর এক মুখপাত্র পরে জানান, এ বিষয়ে জানানোর মতো কিছু তার কাছে নেই। ভারতীয় কোস্ট গার্ডের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে তার কাছ থেকেও সাড়া পাওয়া যায়নি।

মিয়ানমারের রোহিঙ্গাদের সহায়তায় কাজ করা আরাকান প্রজেক্টের পরিচালক ক্রিস লেয়া বলেন, আমাদের অনুমান হচ্ছে ২০ জনের মতো মারা গেছে, কেউ মারা গেছে ক্ষুধা, তুষ্ণায়, মরিয়া হয়ে নৌকা থেকে লাফিয়ে পড়ার পর অন্যদের মৃত্যু হয়েছে। এটা সত্যিই ভয়াবহ ও বেদনাদায়ক। এশিয়া প্যাসিফিক রিফিউজি নেটওয়ার্কের রোহিঙ্গা ওয়ার্কিং গ্রুপ বলছে, নৌকায় থাকা রোহিঙ্গাদের ওই দলটি দুই সপ্তাহেরও বেশি সময় ধরে সমুদ্রে ভাসছে। আমরা গত রাতে শুনেছি, বেশ কয়েকটি ভারতীয় নৌযান ওই নৌকার কাছাকাছি পৌঁছেছে, আমরা পরবর্তী খবর শোনার অপেক্ষায় আছি। আশা করছি, ভারতীয় নৌবাহিনী বা কোস্টগার্ড তাদেরকে দ্রুত ওই নৌকা থেকে উদ্ধার করতে পারবে।

এশিয়া প্যাসিফিক রিফিউজি নেটওয়ার্কের রোহিঙ্গা ওয়ার্কিং গ্রুপের চেয়ার লিলিয়ান ফ্যান বলেন, তারা খাবার ও পানি ছাড়া দুই সপ্তাহেরও বেশি সময় ধরে একটি নষ্ট নৌকায় ভাসছে। আমরা শুনেছি, ১৬ জন নাকি এর মধ্যে মারাই গেছে।

কয়েকদিন আগে শ্রী লঙ্কার নৌবাহিনী অন্য আরেকটি নৌকা থেকে শতাধিক রোহিঙ্গাকে উদ্ধার করেছিল।

মিয়ানমারের সামরিক বাহিনীর দমনপীড়নের মুখে ২০১৭ সালে ৭ লাখ ৩০ হাজারেরও বেশি রোহিঙ্গা সীমান্ত টপকে বাংলাদেশে ঢুকে পড়েছিল; তখন মিয়ানমার বাহিনী রোহিঙ্গা অধ্যুষিত রাখাইনে নির্বিচারে হত্যাযজ্ঞ ও ধর্ষণ চালিয়েছিল বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের।

বিভিন্ন মানবাধিকার সংস্থা ও গণমাধ্যম রাখাইনে মিয়ানমার বাহিনীর বেসামরিক হত্যা এবং একের পর এক গ্রাম জ্বালিয়ে দেয়ার তথ্যউপাত্তও সংগ্রহ করেছে।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ