,

ইউক্রেনে সামরিক অভিযানের লক্ষ্য পূরণের প্রতিশ্রুতি পুতিনের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ইউক্রেনে তার সামরিক অভিযানের সমস্ত লক্ষ্য পূরণ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সাথে ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে ন্যাটো তার সম্পূর্ণ ক্ষমতা ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন তিনি।

বুধবার মস্কোতে দেশটি শীর্ষ প্রতিরক্ষা প্রধানদের বাৎসরিক বৈঠকে বক্তৃতায় পুতিন, রুশ সৈন্য ও প্রতিরক্ষা প্রধানদের ‘নায়ক’ হিসাবে ঘোষণা করেন। একই সঙ্গে সামরিক নেতাদের সিরিয়ায় যুদ্ধ এবং ইউক্রেনে সামরিক অভিযান চলাকালীন তাদের অভিজ্ঞতা ব্যবহার করার আহ্বান জানিয়েছেন।

পুতিন আরও প্রতিশ্রুতি দিয়েছেন, ইউক্রেনে সামরিক অভিযানে সশস্ত্র বাহিনী যা চাইবে তা দেবে সরকার। পুতিন বলেন, সরকার তার সামরিক বাহিনীকে কী দেবে তার কোনো আর্থিক সীমাবদ্ধতা নেই।

তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে ড্রোনের গুরুত্বের বিষয়ে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে এবং রাশিয়ার হাইপারসনিক সারমাট বা ‘শয়তান ২’ক্ষেপণাস্ত্র শীঘ্রই স্থাপনের জন্য প্রস্তুত করতে হবে।

ভাষণে পুতিন বলেছেন, ইউক্রেনে সামরিক অভিযান চলাকালীন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পদক্ষেপের আলোচনা করা দরকার। যা অভিযানে নির্দিষ্ট সমস্যাগুলিকে তুলে ধরবে।

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু বলেন যে রাশিয়ার বাহিনী ইউক্রেনের সামরিক সম্ভাবনাকে ধ্বংস করছে এবং পশ্চিমাদের বিরুদ্ধে সংঘাতকে টেনে আনার চেষ্টা করার অভিযোগ করেছে।

শোইগু আরও বলেন, সশস্ত্র বাহিনীতে ৩ লাখ সংরক্ষিত কর্মীকে নিয়ে সেনা সমাবেশ দেশ ও সেনাবাহিনীর জন্য একটি কঠিন পরীক্ষা ছিল। কিন্তু রাশিয়ার যুদ্ধের সক্ষমতা বাড়িয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না