,

বৈশ্বিক এজেন্ডা হিসেবে রোহিঙ্গা ইস্যুটি জিইয়ে রাখার আহ্বান

news-image

নিউজ ডেস্ক : বৈশ্বিক এজেন্ডা হিসেবে রোহিঙ্গা ইস্যুটি জিইয়ে রাখতে বিশ্বের প্রধান শক্তিধর দেশগুলোর সাথে কূটনৈতিক প্রচেষ্টা বাড়াতে পার্লামেন্টারি ইউনিয়ন অব দ্য ওআইসি মেম্বার স্টেটস (পিইউআইসি) এর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার বলা হয়, ১১ সদস্য বিশিষ্ট পিইউআইসি প্রতিনিধি দল রাজধানীর রাষ্ট্রীয় অতিথিশালা পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

প্রতিনিধি দলটিতে ছিলেন- তুরস্ক, ইরান, উগান্ডার পার্লামেন্ট সদস্যবৃন্দ ও পিইউআইসি’র মহাসচিব।

বৈঠককালে, জোরপূর্বক বাস্তুচ্যূত রোহিঙ্গাদের মিয়ানমারে তাদের জন্য নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনে প্রচেষ্টা অব্যহত রাখতে পররাষ্ট্রমন্ত্রী পিইউআইসি’র প্রতি আহ্বান জানান।

ওআইসি সদস্য রাষ্ট্রসমূহের কাছে রোহিঙ্গা নির্যাতনের বিষয়টি বর্ণনা করায় মোমেন মুসলিম সম্প্রদায় ও সংখ্যালঘুদের নিয়ে কাজ করা এই কমিটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সফররত পিইউআইসি প্রতিনিধি দল মানবিক বিবেচনায় নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানায় এবং এই সংকট সমাধানে তাদের সমর্থন অব্যাহত রাখার বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

সফররত পিইউআইসি প্রতিনিধি দল বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সোমবার দেখা করে। মঙ্গলবার প্রতিনিধি দলটি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যায়। সেখানে তারা রোহিঙ্গা ও সংশ্লিষ্ট সকলের সঙ্গে মতবিনিময় করে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না