,

পকেটে ঐশ্বরিয়ার পাসপোর্ট! ৩ সন্দেহভাজন গ্রেফতার

news-image

অনলাইন ডেস্ক : আর্থিক প্রতারণার অভিযোগে ভারতের উত্তরপ্রদেশ পুলিশ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে। শুক্রবার সন্ধ্যায় বৃহত্তর নয়ডা থেকে তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার তিনজনের কাছ থেকে একটি জাল পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। সেখানে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের ছবি রয়েছে। তবে ভুয়া পাসপোর্ট নিয়ে ওই তিন ব্যক্তি কী উদ্দেশ্যে কোথায় যাচ্ছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, পাসপোর্টে ঐশ্বরিয়ার ছবি রয়েছে। জন্মস্থান গুজরাট ও জন্ম তারিখ ১৯৯০ সাল লেখা রয়েছে।

পুলিশ সূত্রের বরাতে খবরে বলা হয়, ১ কোটি ৮০ লাখ টাকা প্রতারণাকাণ্ডে জড়িত ওই তিন ব্যক্তি একটি ওষুধের কোম্পানি রয়েছে। ওষুধের ব্যবসার আড়ালে তারা লোক ঠকান। শুধু তা-ই নয়, বিভিন্ন ডেটিং অ্যাপ এবং ম্যাট্রিমোনিয়াল সাইটের মাধ্যমে টাকা কামানোর ধান্দা করছিলেন।

এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নাকি এই তিন ব্যক্তিকে সহযোগিতা করতেন। গ্রেফতার ওই ব্যক্তিদের থেকে ঐশ্বরিয়ার ছবি সংবলিত একটি জাল পাসপোর্টসহ নগদ আড়াই লাখ জব্দ করা হয়েছে। এছাড়া ১১ কোটি টাকার জাল নোট এবং মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রাও ছিল তাদের কাছে।

পুলিশ জানিয়েছে, ওই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকেও ফাঁদে ফেলেছিলেন এই তিন ব্যক্তি।উল্লেখ্য, এই প্রথম নয়, আগেও ঐশ্বরিয়ার পাসপোর্ট নকল করে জালিয়াতির ঘটনা ঘটেছে।

এ জাতীয় আরও খবর

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ