,

প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ প্রত্যক্ষ করলেন প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : জাতীয় প্যারেড স্কয়ারে বিজয় দিবসে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেছেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুচকাওয়াজে যোগ দিয়ে প্রত্যক্ষ করেছেন।

৫২তম বিজয় দিবস উপলক্ষে আজ (১৬ ডিসেম্বর) জাতীয় প্যারেড চত্বরে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার কন্যা সায়মা ওয়াজেদ ও নাতনি সামা হোসাইন উপস্থিত ছিলেন।

প্যারেডে বিভিন্ন কন্টিনজেন্টের মার্চ পাস্টের পর যান্ত্রিক বহরে সুসজ্জিত সশস্ত্র বাহিনীর উল্লেখযোগ্য সমরাস্ত্রসমূহ প্রদর্শন করা হয়।

এর আগে সকাল ১০টা ২২ মিনিটে প্রধানমন্ত্রী প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে মঞ্চের দিকে অগ্রসর হওয়ার সময় আনুষ্ঠানিক একটি মোটর শোভাযাত্রা, অশ্বারোহী এবং মিলিটারি পুলিশের দল স্কট করে তাকে মঞ্চে নিয়ে যায়। সশস্ত্র বাহিনীর একটি চৌকষ দল মঞ্চের সামনে দিয়ে এগিয়ে যাওয়ার সময় প্রধানমন্ত্রীকে সালাম জানায়। তিনি সালাম গ্রহণ করেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, তিন বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং মুক্তিযুদ্ধবিষয়ক সচিব প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতি উদযাপন করছে ৫২তম বিজয় দিবস। ১৯৭১ সালের এই গৌরবময় দিনে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগ এবং দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশের বিজয় সূচিত হয়।

এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। স্বাধীন দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে বাংলাদেশের।

এ জাতীয় আরও খবর

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ