,

ঘন কুয়াশায় শাহজালালে অবতরণ করতে পারেনি ৪ ফ্লাইট

news-image

নিজস্ব প্রতিবেদক : ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চারটি ফ্লাইট অবতরণ করতে পারেনি।

পরে একটি ফ্লাইট চট্টগ্রামে ও তিনটি ফ্লাইট কলকাতায় অবতরণ করে।

বিমানবন্দর সূত্র জানায়, ইউএস-বাংলা এয়ারলাইনসের দোহা ও শারজাহ থেকে ঢাকায় আসা দুটি ফ্লাইট এবং আবুধাবি থেকে ঢাকায় আসা এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট দীর্ঘক্ষণ অপেক্ষা করে অবতরণ করতে পারেনি। ফ্লাইটগুলোকে পরে ভারতের কলকাতা বিমানবন্দরে পাঠানো হয়।

আর ফ্লাই দুবাইয়ের দুবাই থেকে ঢাকাগামী ফ্লাইটটি ঢাকায় না নেমে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে।

সূত্র আরও জানায়, আজ সকাল সাড়ে আটটা থেকে নয়টা পর্যন্ত শাহজালাল বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে ঠিকমতো দেখা যাচ্ছিল না। কুয়াশা কিছুটা কমে যাওয়ায় ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। বেলা ১১টার পর থেকে আর কোনো সমস্যা হয়নি।

 

এ জাতীয় আরও খবর

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা