,

যুক্তরাজ্য থেকে কূটনীতিকদের সরিয়ে নিচ্ছে চীন

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্য ছাড়ছেন চীনা কূটনীতিকরা। দুই মাস আগে গত অক্টোবরে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে চীনের কনস্যুলেটের সামনে দেশটির গণতন্ত্রপন্থীরা এক প্রতিবাদ সমাবেশ করেন। ওই সমাবেশে বিক্ষোভকারীদের ওপর হামলাও হয়। এ হামলার জেরে ইংল্যান্ডে নিযুক্ত এক শীর্ষ কূটনীতিকসহ ছয় জন পররাষ্ট্র কর্মকর্তাকে যুক্তরাজ্য থেকে ফিরিয়ে নিচ্ছে চীন।

বিবিসি জানায়, গত ১৬ অক্টোবর বিক্ষোভকালে হংকংয়ের বব চ্যান নামের গণতন্ত্রপন্থি এক বিক্ষোভকারীকে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি চীনা কনস্যুলেটের ভেতরে টেনে নিয়ে গিয়ে মারধর করে।

পরবর্তীতে ম্যানচেস্টার পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করে। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে চীনা কর্মকর্তাদের কূটনৈতিক দায়মুক্তির অধিকার ত্যাগ করে গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়।

এই অনুরোধে সাড়া দেওয়ার জন্য চীনা কূটনীতিকদেরকে বুধবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু তারা তদন্তে সহযোগিতা না করে এরই মধ্যে যুক্তরাজ্য ছাড়তে শুরু করেছেন।

ছয়জনের কেউই এখন বিচারের মুখোমুখি না হওয়ায় যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি হতাশা প্রকাশ করেছেন। তিনি বুধবার চীনা কূটনীতিকদের দেশে ফেরার বিষয়টি ঘোষণা করেন। হতাশা প্রকাশ করে জেমস ক্লেভারলি বলেন, এই ছয়জনের কেউই এখন বিচারের মুখোমুখি হবেন না।

ওই ছয়জনের মধ্যে আছেন কনসাল জেনারেল ঝেং জিয়াউয়ান। একজন বিক্ষোভকারীকে মারধরের অভিযোগ আছে তার বিরুদ্ধে, যদিও বিষয়টি তিনি অস্বীকার করেছেন।

এ ঘটনার পর ব্রিটেনের হাউস অব কমন্সে দেশটির সংসদ সদস্য অ্যালিসিয়া কেয়ার্নস অভিযোগ করেছিলেন, চীনের কনসাল জেনারেল ঝেং জিয়াউয়ান শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের পোস্টার টেনেছিঁড়ে ফেলেছেন। অর্থাৎ কনসাল জেনারেল ঝেং হামলার ঘটনায় জড়িত।

এ ঘটনার পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছিলেন, লোকজন বেআইনিভাবে অফিস চত্বরে প্রবেশ করেছিল। যেকোনো দেশের কূটনীতিকেরাই তাঁদের অফিস চত্বরে বিক্ষোভ দমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে থাকেন।

 

এ জাতীয় আরও খবর

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ