,

ভূমি মালিকদেরকে স্মার্ট কার্ড দেওয়া হবে: ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ভূমি মালিকদেরকে মালিকানা সংক্রান্ত স্মার্ট কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এ কার্ডের মধ্যে মালিকের ভূমি সংক্রান্ত যাবতীয় তথ্য থাকবে।

আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপে তিনি এ তথ্য জানিয়েছেন।

সাইফুজ্জামান চৌধুরী বলেন, ভূমি মালিকদের একটি আলাদা কার্ড থাকবে। যেটা নাম হবে সার্টিফিকেট অব ল্যান্ড ওনার শিপ (ভূমি মালিকানার সনদ)। একজন ব্যক্তি কতটুকু জমি আছে, তার আদ্যোপান্ত উল্লেখ থাকবে কার্ডটিতে এবং তা অটো (স্বয়ংক্রিয়ভাবে) হালনাগাদ হবে। এই অর্থ বছরে ভূমি মালিকেরা স্মার্টকার্ড এর কাজ শুরু করা হবে ।

যেমন কোনো এক ব্যক্তির ২০ কাঠা জমি আছে, সেখান থেকে পাঁচ কাঠা বিক্রি করে ফেললেও তা স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হয়ে যাবে। তিনি বলেন, কার্ড দেওয়ার জন্য কাজ চলছে। চলতি অর্থবছরেই দেওয়া হবে এটি। একজন জমি মালিকের কি আছে না-আছে, তা এতে থাকবে।

মাঠ পর্যায়ের ভূমি অফিসগুলোতে এখনো সমস্যা রয়ে গেছে জানিয়ে তিনি বলেন, সেসব জায়গায় এখনো লোকজনকে হয়রানি হতে হচ্ছে। কিন্তু এসবকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে আমরা চেষ্টা করছি। অভিযোগগুলো শোনার জন্য আমরা কল সেন্টার করেছি। তা আরও হালনাগাদ করা হচ্ছে। কল সেন্টারে বিদেশ থেকেও ফোন করে সমস্যার সমাধান হচ্ছে। আমরা হয়রানির জায়গাটা কমিয়ে এনেছি। জমি এমন একটি বিষয়, যা সাধারণ মানুষের কাছে একটি নিত্যনৈমিত্তিক বিষয়।

সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাস আর সঞ্চালনা করেন বিএসআরএফ সাধারণ সম্পাদক

 

এ জাতীয় আরও খবর

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ