,

পলাশবাড়ীতে বাস পিষে দিল অটোরিকশার তিন যাত্রীকে

news-image

অনলাইন ডেস্ক : গাইবান্ধার পলাশবাড়ীতে বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ডাকঘর-মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাইবান্ধা সদরের তুলসীঘাট দুর্গাপুর গ্রামের শামীম (৩০), জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকার শিমু সরকার (২৪) ও শাকিল মিয়া (৩৫)। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ডাকঘর মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অটোরিকশাটি গাইবান্ধা থেকে পলাশবাড়ীর দিকে যাচ্ছিল। পথে ডাকঘর-মাঝিপাড়া এলাকায় ঢাকা থেকে গাইবান্ধাগামী শানেখোদা পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পলাশবাড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ মশিউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত শাকিলের ঠিকানা জানা যায়নি। বাকি দুজন স্বামী-স্ত্রী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯