,

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিএনপির শ্রদ্ধা

news-image

অনলাইন প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

বুধবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা ফুলেল শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, ৩০ লাখ শহীদের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি।। সেটির আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র। মানুষ স্বাধীনতা পাবে। কথা বলার অধিকার থাকবে। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পর আমাদের গণতন্ত্র অবরুদ্ধ, মানবাধিকার ভূলুণ্ঠিত।

তিনি বলেন, দেশে আজ মানবাধিকার নেই। কেবল চলছে নিপীড়ন নির্যাতন, জুলুম, হত্যা, গুম, খুন আর নির্বিচারে গুলি। এই পরিস্থিতিতে দেশের মানুষ আজ তাদের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য রাস্তায় নেমে এসেছে।

আমান বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। এক দলীয় শাসনের চাপে বাংলাদেশের জনগণ অবরুদ্ধ অবস্থায় আছে। এখান থেকে মুক্তির জন্য স্বাধীনতা সংগ্রামের মতো আরেকটি যুদ্ধ, আরেকটি অভ্যুত্থান প্রয়োজন।

তিনি বলেন, সেই সংগ্রাম আর অভ্যুত্থানের জন্য মানুষ আজ রাজপথে নেমে এসেছে। স্বাধীনতার ৫০ বছর পর মানুষ তার ভোটাধিকার আর গণতন্ত্র ফিরে পাবে সেই প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ নেতাকর্মীরা।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী