,

সশরীরে পদত্যাগপত্র জমা দেওয়ার তারিখ জানালেন এমপি হারুন

news-image

সশরীরে পদত্যাগপত্র জমা দেওয়ার তারিখ জানালেন এমপি হারুননিজস্ব প্রতিবেদক : ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়া হলেও উপস্থিত না থাকায় গত রোববার চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনর রশিদের পদত্যাগপত্র গ্রহণ করেননি স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এ কারণে আগামী ২০ ডিসেম্বর সশরীরে গিয়ে সংসদ সচিবালয়ে পদত্যাগপত্র জমা দিয়ে আসবেন বলে জানিয়েছেন বিএনপির এই নেতা।

আজ মঙ্গলবার সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হারুনর রশিদ নিজেই। তিনি বলেন, ‘আমি বিশেষ কাজে অস্ট্রেলিয়ায় অবস্থান করছি। ২০ ডিসেম্বর দেশে ফিরে সশরীরে পদত্যাগপত্র জমা দেব। ’

জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হয়েও দলীয় সিদ্ধান্তে পদত্যাগ করছেন উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘এটি আমাদের গণতান্ত্রিক লড়াইয়ের প্রথম ধাপ। ১০ ডিসেম্বর সমাবেশে যে ১০ দফা দাবি উত্থাপন করা হয়েছে, সবগুলো এখন বাস্তবায়ন করা হবে।’

এর আগে গত শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে বিভাগীয় সমাবেশ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন বিএনপির সাত সংসদ সদস্য। পরে গত রোববার তাদের মধ্যে ছয় জনের পদত্যাগপত্র জমা নেওয়া হয়।

ওইদিন বেলা ১১টার পর সংসদ সচিবালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দেন- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

এ সময় অনুপস্থিত হারুনর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩) ও আব্দুস সাত্তার (ব্রাহ্মণবাড়িয়া-২)-এর পক্ষেও পদত্যাগপত্র জমা দেওয়া হয়। এর মধ্যে হারুনর রশিদ বিদেশে থাকায় ওইদিন তার পদত্যাগপত্র গ্রহণ করেননি স্পিকার।

আর অসুস্থ থাকায় আব্দুস সাত্তারের পদত্যাগের আবেদন সন্ধ্যার মধ্যে যাচাই শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরপর রাতে সংসদ সচিবালয় থেকে ছয়টি আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না