,

জামায়াত আমির আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। আজ মঙ্গলবার সকালে সিটিসিটিরপ্রধান মো. আসাদুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে পরে জানানো হবে।

সূত্র জানায়, এ দিন ভোররাত ৪টার দিকে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে সাদাপোশাকে পুলিশের একটি দল তাকে আটক করে। এর আগে সিটিসিটির পক্ষ থেকে জানানো হয়েছিল, নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সঙ্গে জামায়াতের কোনো সংশ্লিষ্টতা আছে কি-না তা তদন্ত করে দেখা হবে।

শফিকুর রহমানের ছেলে রাফাত চৌধুরী নতুন এই জঙ্গি সংগঠনের সিলেট আঞ্চলের সমন্বয়ক বলেও জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত ১১ নভেম্বর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সিটিটিসিপ্রধান জানিয়েছিলেন, আমরা রাফাতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করব এবং জানার চেষ্টা করব নতুন এই জঙ্গি সংগঠনের সাথে তার বাবার কোনো সম্পৃক্ততা আছে কি-না।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী