,

ডিবি পরিচয়ে জামায়াত আমিরকে তুলে নেওয়ার অভিযোগ

news-image

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে ডিবি পুলিশ পরিচয়ে গতকাল সোমবার গভীর রাতে উত্তরার একটি বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি দৈনিক আমাদের সময়কে বলেন, ‘সোমবার রাত দেড়টার দিকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে উত্তরার একটি বাসা থেকে ডিবি পরিচয়ে পুলিশ তুলে নিয়ে গেছে। এখন পর্যন্ত তার কোনো সন্ধান আমরা পাইনি। তাকে কোথায় নেওয়া হয়েছে, তিনি কেমন আছেন কিছুই জানতে পারছি না।’

জামায়াত আমিরের সম্পর্কে জানতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন বলেও জানান শফিকুল ইসলাম মাসুদ।

উল্লেখ্য, শফিকুর রহমান জামায়াতের আমির হিসেবে বছর তিনেক আগে শপথ নেন। তার বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। তিনি সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। একসময় ছাত্রশিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন শফিকুর রহমান।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী