,

বিএনপির গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতাদের গ্রেপ্তার এবং পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলনেতা মকবুল হোসেন নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা জেলা বিএনপি।

দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার নবাবগঞ্জে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল হয়।

পরে সংক্ষিপ্ত পথসভায় অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, ‘গত কয়েক দিনে অন্যায়ভাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকসহ অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবি করছি।’

তিনি আরও বলেন, ‘গত ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলনেতা মকবুল হোসেনকে হত্যা করা হয়েছে। দায়ীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছি।’

এ সময় নেতাকর্মীদের উদ্দেশে নিপুণ রায় চৌধুরী বলেন, ‘নেতাকর্মীদের যতই গ্রেপ্তার করা হোক, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাব, রাজপথেই ফয়সালা হতে হবে।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী