,

দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১০

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে রবিবার (১১ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার পাগলা থানাধীন কাজা গ্রামের বিভিন্ন বাড়ি থেকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

গ্রেপ্তার হয়েছেন, উপজেলার লংগাইর ইউনিয়নের কাজা গ্রামের সজিব (৩৯), হানিফা (৩০), আলামিন (৩৫), মোস্তফা (৪৫), জুয়েল কুমার (২৮), শারফুল (৩০), মনির (৩২), বাবুল (৩৬), মানিক (৫৬) এবং জাকির (৩০)।

জানা যায়,ভালুকা পৌর শহরের মেজর ভিটার এক নারী গার্মেন্টস কর্মী উপজেলার লংগাইর ইউনিয়নের কাজা গ্রামের সজিব ও হানিফার পূর্ব পরিচিত। তিনি মাঝে মধ্যে সজিব-হানিফাদের এলাকায় বেড়াতে যান। গত রবিবার রাতে সজিব ফোন করে তাকে যেতে বললে তিনি চলে যান। পরে গভীর রাতে ওই নারী ৯৯৯ এ ফোন করে পুলিশকে দলবদ্ধ ধর্ষণের কথা জানালে কাজা গ্রাম থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

পরে তার ভাষ্যমতে প্রথমে অটোচালক জাকির, সজিব ও হানিফাকে গ্রেপ্তার করে। পরে তাদের কথা অনুযায়ী অপর ৭ সহযোগীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায় পাগলা থানা পুলিশ।

এ ব্যাপারে পাগলা থানার পরিদর্শক তদন্ত সজিব রহমান বলেন, ৯৯৯ এ কল পেয়ে মেয়েটিকে কাজা গ্রাম থেকে উদ্ধার করা হয়। তার অভিযোগের প্রেক্ষিতে আসামিদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে মামলা দায়ের করেন।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর