,

পুরস্কৃত ও প্রশংসিত মিথিলা

news-image

বিনোদন প্রতিবেদক : দুই বাংলার জনপ্রিয় মডেল-অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ‘তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব’-এ তার অভিনীত কলকাতার সিনেমা ‘মায়া’ প্রদর্শিত হয় গত শনিবার। এবার এই তেলেগু অঞ্চল থেকেই পুরস্কৃত হলেন মিথিলা। হায়দরাবাদে অনুষ্ঠিত এই উৎসবে তাকে ‘মৈত্রী পুরস্কার’ দেওয়া হয়েছে।

শুধু তাই নয়, গতকাল রোববার সমাপনী দিনের আয়োজনে মিথিলার অভিনয়ের প্রশংসাও করেন উৎসবের বিচারকরা। আর এই সুখবরটি দিয়েছেন অভিনেত্রী নিজেই।

মিথিলার ভাষ্য, ‘দুই বাংলায় অভিনয়ের সুবাদে পুরস্কারটি পেয়েছি। সিনেমার পাশাপাশি আমি দুই বাংলায় ওটিটিতেও কাজ করেছি। তো অভিনয়ে আমার ভূমিকার জন্যই এ সম্মাননা দেওয়া হয়েছে। আর উৎসবে প্রদর্শনের পর দর্শক-সমালোচকরা সবাই সিনেমাটির প্রশংসা করেছেন। বিষয়টি সত্যি আমার জন্য অনেক আনন্দের ও গর্বের।’

মিথিলা অভিনীত প্রথম টলিউড সিনেমা ‘মায়া’। এর গল্প নেওয়া হয়েছে শেক্সপিয়ারের ‘ম্যাকবেথ’ থেকে। গল্পে নারীশক্তির বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে। রাজর্ষি দে’র পরিচালনায় সিনেমার কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন মিথিলা।

এদিকে আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। এখানেও অংশ নিচ্ছে মিথিলা অভিনীত ‘নীতিশাস্ত্র’ সিনেমাটি। অরুনাভ খাসনবিশ পরিচালিত এই অ্যান্থলজি ফিল্মে মিথিলা অভিনয় করেছেন একজন চিকিৎসকের ভূমিকায়।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯