,

অনলাইনে শাকিব-পূজার রোমান্স

news-image

বিনোদন প্রতিবেদক : গেল রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান ও পূজা চেরি অভিনীত সিনেমা ‘গলুই’। সরকারি অনুদানের এটি নির্মাণ করেন এসএ হক অলিক। দেশের পর ‘গলুই’ মুক্তি পায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যেও। সিনেমায় শাকিব-পূজার রোমান্স জয় করে নেয় দর্শকদের হৃদয়।

এবার শুধু বড় পর্দায়ই নয়, সম্প্রতি ওটিটি প্লাটফর্ম বায়োস্কোপে সম্পূর্ণ ফ্রি-তে দেখা যাচ্ছে ‘গলুই’। বিষয়টি জানিয়েছেন সিনেমাটির ডিজিটালি ডিস্ট্রিবিউশনের দায়িত্বে থাকা জাহিদ হাসান অভি।

নৌকার গলুই থেকেই সিনেমার নামকরণ করা হয়েছে ‘গলুই’। এটি যেহেতু নৌকার গুরুত্বপূর্ণ অংশ, তাই এ গলুইয়ের সঙ্গে মানুষের জীবন, সম্পর্ক, পরিবার, রাষ্ট্রকে মিলিয়ে তৈরি করা হয়েছে চিত্রনাট্য।

সিনেমায় শাকিবের চরিত্রের নাম লালু আর পূজার চরিত্রের নাম মালা। দুজনেই বেড়ে উঠেছেন একই এলাকায়। শাকিব-পূজা ছাড়াও এতে অভিনয় করেন আজিজুল হাকিম, আলী রাজ, সুচরিতা, সৌমু চৌধুরীসহ অনেকে।

 

এ জাতীয় আরও খবর

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা