,

জাপার চেয়ে সম্পদে এগিয়ে আ. লীগ প্রার্থী

news-image

রংপুর ব্যুরো
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদের প্রার্থীরা তাদের নিজ নিজ হলফনামা জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আবদুল বাতেনের কাছে আজ রোববার প্রার্থীরা হলফনামা জমা দেন।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আবদুল বাতেন জানান, হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার চেয়ে সম্পদে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া। তবে দুই প্রার্থীর বিরুদ্ধে কোনো মামলা নেই। তাদের নিজ নামেও কোনো আর্থিক প্রতিষ্ঠান নেই।

সদ্য বিদায়ী মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার হলফনামা অনুযায়ী, তিনি রংপুর মহানগরীর কলেজ রোডের বাসিন্দা। তার শিক্ষাগত যোগ্যতা বিএসসি। তিনি পেশার স্থলে লিখেছেন রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। তার নিজ নামে কৃষিখাত, দোকানঘর, ব্যবসা ও সঞ্চয়পত্রসহ অন্যান্য খাতে কোনো আয় নেই। তবে বাড়ি, এপার্টমেন্ট, দোকান বা অন্যান্য ভাড়া বাবদ ২০ লাখ ৫০ হাজার টাকা বাৎসরিক আয় আছে তার। তার কাছে নগদ ৭ লাখ ৫০ হাজার টাকা এবং স্ত্রীর কাছে ৯০ হাজার টাকা রয়েছে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত নিজ নামে ১৬ লাখ ৭৭ হাজার ২৯৪ টাকা ও স্ত্রীর নামে ২ লাখ ২০ হাজার ৫০০ টাকা রয়েছে। ৭০ হাজার টাকা মূল্যমানের তার একটি মোটরসাইকেল রয়েছে। নিজ নামে ৫০ হাজার মূল্যের স্বর্ণালংঙ্কার, স্ত্রীর রয়েছে ১৫ ভরি স্বর্ণ, ২ লাখ টাকা মূল্যের ইলেক্ট্রনিক সামগ্রী ও ৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের নিজ নামের আসবাবপত্র রয়েছে। তবে মোস্তফার কৃষি ও অকৃষি জমি নেই। স্ত্রীর নামে ৪ শতক জমির উপর একটি দালান রয়েছে।

অপরদিকে আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়ার হলফনামা অনুযায়ী, তিনি রংপুর মহানগরীর জি.এল রায় রোডের বাসিন্দা। তার শিক্ষাগত যোগ্যতা স্নাতক (এলএলবি)। তিনি পেশায় একজন আইনজীবী। তার বাৎসরিক কৃষিখাতে ৪২ হাজার টাকা, বাড়ি, এপার্টমেন্ট, দোকান বা অন্যান্য ভাড়া থেকে ১ লাখ ৩ হাজার ৫০০ টাকা, আইন পেশা থেকে ৪ লাখ ২৫ হাজার টাকা, সঞ্চয়পত্রের মুনাফা থেকে ৯৫ হাজার ৪০ টাকা, ব্যাংক সুদ থেকে ৯ হাজার ৫৫৭ টাকা আয় করেন।

তার অস্থাবর সম্পত্তির মধ্যে নিজ নামে নগদ ৪৪ লাখ ২১ হাজার ৬০০ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত ৫ লাখ ৪৩ হাজার ৯২৪ টাকা, ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংঙ্কার, ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের ইলেক্ট্রনিক সামগ্রী, ১ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের খাট ও আলমারী রয়েছে। স্থাবর সম্পদের মধ্যে ৩০ শতক কৃষি জমি, ৩ শতক এবং ৩ কাঠা অকৃষি জমি, ৩ শতক জমিসহ ৪তলা আবাসিক বাড়ি রয়েছে। তার নামে কোনো ঋণ ও মামলা নেই।

আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন প্রার্থী।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না