,

অসিদের কাছে ক্যারিবিয়দের বড় ব্যবধানে হার

news-image

অনলাইন ডেস্ক : অ্যাডিলেড টেস্টে তৃতীয় দিন শেষেই হারের পথে ছিল ওয়েস্ট ইন্ডিজ। আজ চতুর্থ দিনে দুই ঘণ্টাও টিকতে পারেননি ক্যারিবিয়রা। সফরকারীদের ৭৭ রানে অলআউট করে দিয়ে অস্ট্রেলিয়া জিতেছে ৪১৯ রানের বড় ব্যবধানে। অস্ট্রেলিয়া দুই ম্যাচের সিরিজ জিতেছে ২-০ ব্যবধানে।

সকালে তৃতীয় ওভারের শেষ বলে মিচেল স্টার্কের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ডেভন টমাস। টিকতে পারেননি জেসন হোল্ডারও, বোল্ড হন স্টার্কের বলে। ৪৯ রানে ৬ উইকেট হারিয়ে ফেলার পর অলআউট হওয়াটা সময়ের ব্যাপারই ছিল।

নাথান লায়ন আর মাইকেল নেসেরদের স্পিন-পেসে টেল এন্ডাররা টিকেছেন আর ঘণ্টাখানেক। দিনের সর্বোচ্চ ১৫ রানের ইনিংস খেলেন উইকেটকিপার-ব্যাটসম্যান জশুয়া ডি সিলভা।

অস্ট্রেলিয়ার পক্ষে ৩টি করে উইকেট নেন স্টার্ক, নেসের ও স্কট বোল্যান্ড। ইনিংসে মোট ৬টি ক্যাচ নেন অস্ট্রেলিয়ান উইকেটকিপার অ্যালেক্স ক্যারি, যা অস্ট্রেলিয়ান উইকেটকিপারদের মধ্যে ব্রাড হাডিন ও ইয়ান হিলিদের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ।

 

এ জাতীয় আরও খবর

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা