সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘পদত্যাগ দিয়েই আমাদের আন্দোলনের শুরু’

news-image

নিজস্ব প্রতিবেদক : পদত্যাগের মাধ্যমেই একাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন বলে জানিয়েছেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। তিনি বলেছেন, ‘আমাদের আন্দোলনের এটাই শুরু, পদত্যাগ দিয়ে শুরু করেছি।’

আজ রোববার পদত্যাগপত্র জমা দিতে সশরীরে সংসদ ভবনের ভেতরে প্রবেশের আগে সাংবাদিকদের এ কথা জানান বিএনপি নেতা সিরাজ। এ সময় আরও উপস্থিত ছিলেন-মোশারফ হোসেন, জাহিদুর রহমান, আমিনুল ইসলাম ও রুমিন ফারহানা।

বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, ‘গতকাল সংসদ বন্ধ থাকায় আমরা ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছিলাম স্পিকারের কাছে। আজ আমরা সশরীরে পদত্যাগপত্র জামা দিতে এসেছি।’

বিএনপির সাত জন সংসদ সদস্য পদত্যাগ করলে কিছু যায়-আসে না- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্য প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘গত ৪ বছরে বিরোধী দল বলতে শুধু আমরা সাত জনই ছিলাম। আর যে বিরোধী দল নামকা ওয়াস্তে আছে, তারা তো পোষা বিরোধী দল। এই পোষা বিরোধী দলের চারটি বছর গীত-বন্দনা করতে করতেই গেছে। তাই আজকে থেকে সংসদে বিরোধী দলের প্রতিনিধিত্ব করার জন্য মানুষ তো নেই, মশা-মাছিও নেই। আমি মনে করি, আজকে থেকে সংসদ সম্পূর্ণ অবৈধ।’

সিরাজ আরও বলেন, ‘আমরা যখন জনগণের কথা বলতাম, ৩৫০ জনের মধ্যে শুধু সাত জনের কথা জনগণ শুনতো। ৩৪৩ জন যারা কথা বলতো, সেটা শুধু দেয়াল শুনতো, মানুষ শুনতো না। জাতীয় পার্টি যখন কথা বলতো, মানুষ অন্য চ্যানেলে চলে যেত। আমাদের আন্দোলনের এটাই শুরু, পদত্যাগ দিয়ে শুরু করেছি।’

১০ দফা দেওয়া হয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘আগামী ২৪ ডিসেম্বর যুগপৎ আন্দোলন; আমাদের একই দফা, এই সরকারের পতন। জনগণ সরকারকে বাধ্য করবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে। এই দেশে মানুষ যাতে ভোটাধিকার ফিরে পেতে পারে, মানুষ যাতে বাকস্বাধীনতা ফিরে পায় এবং অনতিবিলম্বে এই সংসদ ভেঙে দিতে হবে।’

একাদশ জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য আছেন সাত জন। তারা হলেন- বগুড়া-৬ আসনে গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনে মোশারফ হোসেন, ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে হারুন অর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আবদুস সাত্তার ভূঞা এবং সংরক্ষিত নারী আসনে রুমিন ফারহানা।

উল্লেখ্য, গতকালের সমাবেশে বর্তমান জাতীয় সংসদ বিলুপ্ত করে সরকারের পদত্যাগ ও দলনিরপেক্ষ একটি নির্বাচনকালীন সরকার বা অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনসহ ১০ দফা দাবি তুলে ধরেছে বিএনপি।

 

এ জাতীয় আরও খবর

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর