,

‘বাংলার কিংবদন্তি’ শ্রীলেখা!

news-image

বিনোদন ডেস্ক : নানা সময় বিভিন্ন মন্তব্য করে খবরের শিরোনাম হন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এবার তিনি ‘দ্য লেজেন্ড অফ বেঙ্গল’ সম্মাননায় ভূষিত হলেন। আজ শনিবার ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার রোটারি সদনে অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের পক্ষ থেকে শ্রীলেখাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

এ বিশেষ অ্যাওয়ার্ড পেয়ে ফেসবুকে পোস্টও করেছেন শ্রীলেখা। তিনি সে পোস্টে লেখেন, ‘আমি নাকি লেজেন্ড অফ বেঙ্গল! নিন্দুকরা শুনছ, শুনছেন?’

সম্মাননার বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনকে শ্রীলেখা মিত্র বলেন, ‘খবরটা পেয়ে প্রথমে খুব অবাক হই। তবে বেশ ভালো লাগছে। যারা আমাকে এই সম্মান দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই।’

অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের পক্ষে কৃ্ষ্ণা পাল বলেন, ‘শ্রীলেখা মিত্র শুধুমাত্র ভালো অভিনেত্রী নন, তিনি বড় মনের মানুষ। সমাজের প্রতি তার দায়বদ্ধতা রয়েছে। অন্যায়ের প্রতিবাদ করেন। বিশেষ করে তার পশুদের প্রতি প্রেম, তাকে অভিনেত্রীর বাইরে অন্য এক পরিচয় দেয়। সেই কারণেই শ্রীলেখাকে এই দেওয়া হয়েছে।’

শ্রীলেখা মিত্র বরাবরই অন্যায়ের বিরুদ্ধে সরব। নানা সময়ে, নানা বিষয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়াও দেন তিনি। কলকাতা চলচ্চিত্র উৎসবে তার পরিচালিত ছবি ‘এবং ছাদ’ না থাকায়, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভও প্রকাশ করেছেন শ্রীলেখা। তবে এসবের বাইরে শনিবার সকাল সকালই এই সম্মানের খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন শ্রীলেখা নিজেই। শ্রীলেখার এই সম্মান পাওয়ায় আপ্লুত তার ভক্তরা।

এ জাতীয় আরও খবর

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা