,

জাপা এমপিদেরও পদত্যাগের আহ্বান বিএনপির

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির এমপিদের সংসদ থেকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান।

আজ শনিবার রাজধানীর গোলাপবাগে আয়োজিত বিএনপির বিভাগীয় গণসমাবেশ থেকে এ আহ্বান জানান তিনি।

আহমেদ আযম খান বলেন, ‘বিএনপির সাতজন এমপি সংসদ থেকে পদত্যাগ করেছেন। জাতীয় পার্টি এমপিদের বলবো, আগামীকালের মধ্যে আপনারাও পদত্যাগ করে জনতার কাতারে চলে আসুন। জনগণ আর এক মুহূর্তও এই সরকারকে চায় না।’

এর আগে, সরকার হটাতে ও চলমান আন্দোলনকে বেগবান করতে সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপির সাত এমপি।

আজ রাজধানীর গোলাপবাগের গণসমাবেশ থেকে এই ঘোষণা দেন তারা। এর আগে দলের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন।

সংসদে বিএনপির সাতজন এমপি রয়েছেন এদের মধ্যে একজন সংরক্ষিত নারী আসনের এমপি।

এই সাত এমপি হলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উকিল আবদুস সাত্তার, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে হারুনুর রশীদ, বগুড়া-৬ আসনে গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনে মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান জাহিদ ও সংরক্ষিত মহিলা আসনে রুমিন ফারহানা।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না