,

রাষ্ট্রপতিকে মন্ত্রিসভা ভেঙে নতুন নির্বাচন দেওয়ার অনুরোধ গয়েশ্বরের

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমি বলেছিলাম ১০ তারিখের গণসমাবেশ থেকে সরকারকে বলে দেয়া হবে আপনারা কোন পথে যাবেন। যদি না যান তবে আপনাদের বিদায়ের ব্যবস্থা করা হবে।

রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি মন্ত্রিসভা ভেঙে দিয়ে নতুন একটি নির্বাচন দিন।’

শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় গণসমাবেশে তিনি এ কথা বলেন।

ভোট চোর আওয়ামী লীগ সরকার নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে খিচুড়ি চুরি করেছে- মন্তব্য করে গয়েশ্বর চন্দ্র বলেন, ‘তারা বলছেন, নয়াপল্টন থেকে তারা চাল-ডাল খিচুড়িসহ অনেক কিছু উদ্ধার করেছেন। আসলে তারা নয়াপল্টন থেকে খিচুড়ি চুরি করেছেন।’

গণতন্ত্র বন্দী, জনগণ বন্দী, খালেদা জিয়াও বন্দী’- এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘তারেক রহমান আজ সশরীরে না থাকলেও তার ভয়ে কাঁপছে সরকার। সময় হলেই তিনি দেশে ফিরে আসবেন।’

গয়েশ্বর বলেন, ‘সংসদ থেকে যে সাতজন এমপি পদত্যাগ করেছেন তারা আমাদের এক একটি বোমা। সংসদে নিক্ষেপ করা এগুলোই আমাদের তাজা বোমা।’

বিভাগীয় সমাবেশকে খেলা হিসেবে উল্লেখ করে গয়েশ্বর বলেন, ‘আমরা আগে নয়টি খেলায় জয়লাভ করেছি। আজকের খেলায়ও জয় পেয়েছি। কারণ আমাদের এ সমাবেশ ঠেকাতে সরকার মামলা হামলা খুনসহ সবকিছুই করেছে। আজ ঢাকায় সবকিছু বন্ধ কেন- এর জন্য সরকারই দায়ী। রাতে নয় আমরা সব কাজ দিনেই করি। আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তির জন্য আমরা অস্ত্র হাতে লড়তেও জানি।’

সিইসিকে উদ্দেশ্য করে গয়েশ্বর বলেন, ‘এখনো সময় আছে আপনি মানে মানে কেটে পড়েন।’

তিনি বলেন, বাংলাদেশের মানুষ ভয় পায় না। তারা যুদ্ধ করতে জানেন। তারা গণতন্ত্রের জন্য যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ আবার যুদ্ধ শুরু করেছে।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে যুদ্ধ করেছেন। আর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে কারাগারে গিয়েছিলেন আমাদের নেত্রী খালেদা জিয়া। আজ তিনি গণতন্ত্রের জন্য বন্দী। আর সেই বন্দী গণতন্ত্র থেকে মুক্তি পেতে আন্দোলনের ডাক দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না