,

সাগরতীরে কিষাণ ঝড়

news-image

অনলাইন ডেস্ক : ক্যারিয়ারের দশম ওয়ানডে খেলতে নেমে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন ঈশান কিষাণ। সেই সেঞ্চুরিটাকে পরে রূপ দিলেন ডাবলে। ওয়ানডে ইতিহাতেই প্রথম ব্যাটসম্যান হিসেবে অভিষেক সেঞ্চুরিকে ডাবলে রূপ দেওয়ার কীর্তি গড়লেন। সেটাও সবারচেয়ে কম বল খেলে।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১৩১ বলে ২১০ রানের ইনিংস খেলেন কিষাণ। ২৪টি চারের সঙ্গে হাঁকিয়েছেন ১০টি ছক্কা।

বন্দরনগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার টস হেরে ব্যাট করতে নামে ভারত। অধিনায়ক রোহিত শর্মা চোটের কারণে নেই। তার বদলে একাদশে এসেই ডাবল সেঞ্চুরি করলেন কিষাণ। এই কীর্তি গড়তে মাত্র ১২৬ বল লেগেছে তার। ওয়ানডে ইতিহাসে এটাই দ্রুততম। কিষাণ এখানে ছাপিয়ে গেছেন ক্রিস গেইলকে।

অথচ ফিফটি পূরণ করতে ৪৯ বল লেগেছিল কিষাণের। ৮৫ বলে পূরণ করেন সেঞ্চুরি। এরপর ১৫০ পূরণ করেন ১০৩ বলে। পরের ২৩ বলের মধ্যে ডাবল সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন।

ভারতের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করলেন কিষাণ। দেশটির ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকরার ওয়ানডে ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরি উপহার দিয়েছিলেন। এরপর বীরেন্দর শেবাগ ও রোহিত শর্মা সেই পথে হেঁটেছেন। রোহিত মোট তিনবার ডাবল সেঞ্চুরি করেছেন।

ভারতের এই চার ব্যাটার ছাড়াও ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি আছে পাকিস্তানের ফখর জামান, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল এবং নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলের।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির