,

দলে দলে নেতাকর্মীরা আসছেন আ. লীগের জনসভায়

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে’ আয়োজিত সাভারে আওয়ামী লীগের জনসমাবেশ শুরু হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কের পাশে রেডিও কলোনী স্কুল অ্যান্ড কলেজের মাঠে আজ শনিবার বেলা দুইটায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জনসভা শুরু হয়।

জনসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। এছাড়াও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সভাপতিমন্ডলীর সদস্য কামরুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দিপু মনি, দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এনামুর রহমান উপস্থিত রয়েছেন।

জনসভা সঞ্চালনা করছেন সাভার পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবির।

সকাল থেকেই জনসমাবেশের মাঠে উপস্থিত হতে ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বেনজির আহমেদ, সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাজী আব্দুল গনী, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিনসহ স্থানীয় অন্য নেতারা। এছাড়াও খন্ড খন্ড মিছিল নিয়ে বিভিন্ন এলাকা থেকে সমাবেশস্থলে আসেন নেতাকর্মীরা। ব্যানার-ফেস্টুন, প্ল্যাকার্ড আর দলীয় প্রতীক হাতে নিয়ে সমাবেশস্থলে আসছেন তারা।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী