,

‘বিএনপি নেতাকর্মীরা ঘরে না ঢোকা পর্যন্ত আমরা পাহারায় থাকব’

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মাজার রোডে সমাবেশ করছে ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ। আজ শনিবার শ্যামলী বাস কাউন্টারের সামনে তারা এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য আগা খান মিন্টু, যুবলীগ সাধারণ সম্পাদক মঈনুল হোসেন খান নিখিলসহ অনেকেই বক্তব্য রেখেছেন।

সমাবেশে মঈনুল হোসেন খান নিখিল বলেন, ‘বিএনপি-জামায়াত যেতেও গাড়ি পোড়াবে ঘরে ফিরতেও পোড়াবে। তাই ওরা ঘরে না ঢোকা পর্যন্ত আমরা পাহারায় থাকব। কারণ বিএনপির অভ্যাস খারাপ, দোকানপাট খোলা দেখলেই হাত দেবে। সেজন্য জনগণের জানমালের রক্ষা করতে আমরা চেষ্টা করে যাচ্ছি ।’

এদিকে ঢাকা শহরে প্রত্যেকটি অলিগলি, রাস্তায়, মোড়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা অবস্থান করছেন। ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘বিএনপির দালালরা হুঁশিয়ার, সাবধান’- এসব নানা স্লোগান দিতে শোনা যায় তাদের।

বিএনপির সমাবেশে হামলা-ভাঙচুরের আশঙ্কায় রাস্তায় গণপরিবহন নেই বললেই চলে। রাজধানীর অধিকাংশ সড়ক ফাঁকা। তবে দুই-একটি বাস, ব্যক্তি গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী