শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাপবাগে বিএনপির সমাবেশ শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার সকাল ১০টা ২০ মিনিটে কোরআন পাঠের মধ্য দিয়ে এ সমাবেশ শুরু হয়। এদিন বেলা ১১টায় বিএনপির বিভাগীয় সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এই সমাবেশ থেকেই ১০ দফা আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে দলটি।

মঞ্চে এখন পর্যন্ত উপস্থিত রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, মোয়াজ্জেম হোসেন আলাল, রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, ছাত্রদলের সভাপতি কাজী রওনুকুল হাসান শ্রাবণসহ আরও অনেকে। ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল অনুষ্ঠান পরিচালনা করছেন।

জানা গেছে, মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজ খান রিতা সমাবেশে প্রথম বক্তা থাকবেন। সমাবেশের মূল মঞ্চে প্রথম শ্রেণির দুটি চেয়ার ফাঁকা রাখা হয়েছে। যার একটিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও অপরটিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেমপ্লেট রাখা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, সমাবেশ ঘিরে গোলাপবাগ মাঠ ও এর আশেপাশে বিএনপির লাখো নেতাকর্মী অবস্থান নিয়েছেন। গতকাল রাতেই গোলাপবাগ মাঠে পরিপূর্ণ হয়ে গেছে। বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখনো সেখানে নেতাকর্মীরা আসছেন।

কমলাপুর, সায়েদাবাদ, গোলাপবাগ এলাকায় বেশকিছু তল্লাশি চৌকি স্থাপন করেছে পুলিশ। পুরো এলাকা জুড়ে অতিরিক্ত পুলিশের অবস্থান চোখে পড়েছে।

এর আগে নানা নাটকীয়তা, সহিংসতা, গ্রেপ্তার শেষে শুক্রবার সমাবেশের অনুমতি পায় বিএনপি। এরপর থেকেই দলে দলে বিএনপি নেতাকর্মীরা গোলাপবাগ মাঠে আসতে শুরু করেন। এমনকি সন্ধ্যা গড়িয়ে রাত নামতেই কানায় কানায় পূর্ণ হয়ে উঠে রাজধানীর এই মাঠটি। পরে ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরাও তাদের ব্যানার-ফেস্টুন সেটে দেন।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ