শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির সমাবেশে প্রধান অতিথি খন্দকার মোশাররফ, সভাপতি আমান

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে ভোর থেকেই থেমে থেমে নেতাকর্মীদের স্লোগানে-স্লোগানে প্রকম্পিত হচ্ছে রাজধানীর সায়েদাবাদ গোলাপবাগ মাঠ ও আশাপাশের এলাকা। আজ শনিবার সকাল ৯টায় দেখা যায়, কমলাপুর স্টেডিয়ামে থেকে বাসাবোর দিকে প্রায় দেড় কিলোমিটার রাস্তা জুড়ে রয়েছে নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল। গোলাপবাগ মাঠ ও এর আশেপাশের এলাকায় হাজারো মানুষের মাঝে দেখা গেছে উৎসবের আমেজ।

ঘোষণা অনুযায়ী, শনিবার বেলা ১১টায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এদিন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এ ছাড়া সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমানউল্লাহ আমান।

সমাবেশ সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানান।

এতদিন বিএনপির সভা সমাবেশগুলোতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতেন। কিন্তু গত বুধবারের বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার গভীর রাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ