,

ওমরাহ করতে যেতে পারলেন না ডিপজল

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। অভিনেতার পাশাপাশি তিনি একজন সফল প্রযোজকও। সম্প্রতি মুভিলর্ড’খ্যাত ডিপজলের দুই সিনেমা আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। এগুলো হলো- ‘মানুষ হলো অমানুষ’ ও ‘জিম্মি’। দুটি সিনেমাই পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর।

এদিকে বেশ কিছুদিন আগে, ডিপজল জানিয়েছেন স্বপরিবারে সৌদি আরবের মক্কা ও মদিনায় যাবেন। পরিবারের সবাইকে নিয়ে তিনি পবিত্র ওমরাহ পালন করবেন। কিন্তু শেষ মূহুর্তে জানা গেল, অসুস্থতার কারণে পরিবারের সঙ্গে এবার ওমরাহ পালনে যেতে পারছেন না তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ডিপজল নিজেই।

তিনি জানান, বরাবরের মতো এবারও তার স্ত্রী, তিন ছেলে এবং বড় ছেলের বউসহ ওমরাহ’য় যাচ্ছেন। তারও যাওয়ার খুব ইচ্ছে ছিল। কিন্তু হঠাৎ অসুস্থতার কারণে তিনি যেতে পারছেন না। তবে আগামীতে পরিবারের সবাইকে নিয়ে ওমরাহ পালনের ইচ্ছে আছে বলেও জানান এই খল অভিনেতা। আর পরিবারের সদস্যদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডিপজল।

 

এ জাতীয় আরও খবর

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা