,

এপিডিইউর ভাইস চেয়ারম্যান হলেন মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : এশিয়া প্যাসিফিক অঞ্চলের উদারপন্থি রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক প্ল্যাটফর্ম এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়নের (এপিডিইউ) প্রথম ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরে এশিয়া ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ইউনিয়নের কাউন্সিল সভায় ইউনিয়নের এশিয়া প্যাসিফিক চ্যাপ্টারের এই নির্বাচন হয়।

বৃহস্পতিবার বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ কামাল এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ৬ ও ৭ ডিসেম্বর ওয়াশিংটনে ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ইউনিয়নের কাউন্সিল সভায় বিএনপির প্রতিনিধিত্ব করেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

এ সময় তিনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের চলমান আন্দোলনের বিষয়ে বিএনপি ও বাংলাদেশে গণতান্ত্রিক শক্তির অবস্থানের কথা তুলে ধরেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী