,

ভেন্যু পরিদর্শন শেষ, স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : ১০ ডিসেম্বর ঢাকার কোথায় গণসমাবেশ করবে বিএনপি তা দলের স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর কমলাপুর স্টেডিয়াম এবং মিরপুর বাঙলা কলেজ মাঠ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

মির্জা আব্বাস বলেন, দুটি মাঠ দেখেছি। স্থায়ী কমিটির সঙ্গে আলাপ করে পরবর্তীতে সিদ্ধান্ত জানাবো।

তিনি বলেন, কোথাও নিরাপদ নন বিএনপিকর্মীরা। সিদ্ধান্ত নিতে পারছি না। আমাদের প্রস্তুতি আছে, তবে মারামারি করার প্রস্তুতি নেই।

এর আগে গণসমাবেশের স্থান চূড়ান্ত করতে বৈঠকে বসেছে বিএনপি নেতারা। রাত সাড়ে ১০টার দিকে শাহজাহানপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে কমলাপুর স্টেডিয়াম ও মিরপুর বাঙলা কলেজ মাঠ পরিদর্শনে যান নেতারা।

তারও আগে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কমলাপুর স্টেডিয়ামে গণসমাবেশের অনুমতি চাইতে বিএনপির প্রতিনিধিদল ডিএমপি সদরদপ্তরে প্রবেশ করেন। পরে তারা ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেন তারা।

তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বিএনপিকে মিরপুরে সরকারি বাঙলা কলেজ মাঠে গণসমাবেশ করার জন্য প্রস্তাব দেওয়া হয়।

বিএনপির প্রতিনিধিদলে ছিলেন দলের ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী