মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রভাবশালী ১০০ নারীর তালিকায় প্রিয়াঙ্কা

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। নিজ দেশ পেরিয়ে হলিউড ইন্ডাস্ট্রিতেও দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। তবে তিনি যে শুধুই একজন অভিনেত্রী, তা কিন্তু নয়। এর বাইরে একজন সমাজকর্মী, ক্রীড়াবিদও প্রিয়াঙ্কা। ২০২২ সালে বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে ও নিজ নিজ কর্মক্ষেত্রের মাধ্যমে আলোচনায় ছিলেন।

সম্প্রতি অভিনেত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় জায়গা করে নিয়েছেন। তালিকাটি প্রকাশ করেছে বিবিসি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিবিসির প্রকাশিত তালিকায় একমাত্র ভারতীয় অভিনেত্রী হিসেবে জায়গা করে নিয়েছেন প্রিয়াঙ্কা।

এছাড়াও এই তালিকায় গায়িকা বিলি ইলিশ, অভিনেত্রী ও প্রতিবন্ধী কর্মী সেলমা ব্লেয়ার এবং হলিউড আইকন রিটা মোরেনোর মতো ব্যক্তিরাও রয়েছেন। আর অন্য তিন ভারতীয়দের মধ্যে রয়েছেন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার সিরিশা বন্দলা, বুকার-জয়ী লেখক গীতাঞ্জলি শ্রী এবং সমাজকর্মী স্নেহা জাওয়ালে। এ পর্যন্ত ৬০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।

ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় ২০০২ সালে। সাবেক মিস ওয়ার্ল্ড খেতাব জয়ী তারকা হলিউডেও দুর্দান্ত। আবার নিজের প্রোডাকশন হাউজ, হেয়ারকেয়ার ব্র্যান্ড, হোটেল ব্যবসা, হোমওয়্যারলাইন-সহ একাধিক ব্যবসা রয়েছে নায়িকার। এছাড়াও এই বলিউড অভিনেত্রী শিশুদের অধিকার ও মেয়েদের শিক্ষার জন্য কাজ করছেন।

 

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা