,

নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় মামলা

news-image

নিজস্ব প্রতিবেদক : গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। পল্টন মডেল থানা, মতিঝিল মডেল থানা এবং শাজাহানপুর থানায় দায়ের করা পৃথক তিনটি মামলায় ৫৩০ জনের নামোল্লেখসহ আরো প্রায় দুই হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়। পুলিশ বাদী হয়ে এই মামলা তিনটি করে। পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে মামলাগুলো করা হয়। আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার দেশ রূপান্তরকে মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিএনপির শীর্ষপর্যায়ের প্রায় সব নেতাকে এই মামলাগুলোর আসামি করা হয়েছে।

তিনি বলেন, ‘বুধবার পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় ৫৩০ জনের নাম উল্লেখ ও দুই হাজার জনকে অজ্ঞাত আসামি করে পুলিশের ওপর হামলা বা সরকারি কাজে বাধা ও বিস্ফোরক আইনে মামলা করা হয়।’

এই মামলায় গতকাল আটককৃতদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান তিনি। উল্লেখ্য, গতকাল বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে মকবুল হোসেন নামে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অনেকে। পরে বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে বিস্ফোরক, চাল, পানি, খিচুরি ও নগদ টাকা পাওয়া যায় বলে জানায় পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী