,

অর্ধ-ফিট ক্রিকেটারকে রাখার সামর্থ্য ভারতের নেই : রোহিত

news-image

ক্রীড়া প্রতিবেদক : খাদের কিনারে চলে গিয়েছিল ভারত। সেখান থেকে টেনে তুলেছিলেন রোহিত শর্মা। অধিনায়কের এমন সাহসী লড়াইয়ের পরেও বাংলাদেশের কাছে হারতে হয়েছে। টাইগাররা জিতে নিয়েছে সিরিজও। হারের পর তাই রোহিত জানালেন তার চোখে পড়া ঘাটতিগুলোর কথা। তার মতে অর্ধ-ফিট কোনো খেলোয়াড়কে স্কোয়াডে রাখার সামর্থ্য ভারতের নেই।

ম্যাচ শেষে প্রেসেন্টশনে তিনি বলেন, ‘আমি মনে করি একটা হার থেকে অনেকগুলো নেতিবাচক দিক খুঁজে পাওয়া যায়, যা ভবিষ্যতের জন্য ইতিবাচক। ৬ উইকেটে ৬৯ থেকে বাংলাদেশ ২৭০ রান করায় আমাদের বোলাদের দুর্বলতাগুলো ধরা পড়েছে। মাঝের ওভারগুলো আমাদের ভোগাচ্ছে। প্রথম ম্যাচেও আমরা এতে ভুগেছি। মিরাজ-মাহমুদউল্লাহ দারুণ করেছে। তবে আমাদেরও তাদেরকে দ্রুত ফেরানো উচিৎ ছিল। যা আমরা পারিনি।’

একদিনের ক্রিকেটে পার্টনারশিপ খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করে রোহিত বলেন, ‘আপনি যখন ৫০ থেকে ৭০ রানের জুটি গড়বেন তখন সেটা উচিৎ ১০০-১২০ পর্যন্ত নিয়ে যাওয়া। যেটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের খুঁজে বের করতে হবে সমস্যাগুলো কোথায়, এবং অবশ্যই আরও সাহসী হতে হবে, ‍সুযোগ সৃষ্টি করতে হবে।’

অর্ধ-ফিট ক্রিকেটার প্রসঙ্গ টেনে এনে বলেন, কিছু উদ্বেগের বিষয় তো আমাদের রয়েছেই। যেহেতু ছেলেরা টানা খেলার মধ্যে রয়েছে। আমাদেরকে জাতীয় ক্রিকেট একাডেমির সঙ্গে বসতে হবে এবং কাজের চাপ পর্যবেক্ষণ করতে হবে। কারণ প্রতিনিধিত্বকারী কোনো অর্ধ-ফিট ক্রিকেটারকে ভারতের স্কোয়াডে রাখার সামর্থ্য নেই।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির