,

১০ ডিসেম্বরের কর্মসূচি বহাল, সংবাদ সম্মেলন স্থগিত

news-image

নিজস্ব প্রতিবেদক : নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরী সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।

জানা গেছে, বৈঠকে নয়াপল্টনে পুলিশের অভিযান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নিয়ে নেতারা কথা বলেন।

বৈঠক শেষে স্থায়ী কমিটির এক সদস্য জানান, ১০ ডিসেম্বরের কর্মসূচি এখনো বহাল রয়েছে। জোট ও শরীকদের সঙ্গেও এ বিষয়ে কথা বলবে বিএনপি।

তবে বৃহস্পতিবার বিকেল ৩টায় গুলশানে হোটেল লেকশোরে শরীকদের নিয়ে যে সংবাদ সম্মেলন ডাকা হয়েছিল তা স্থগিত করা হয় বলে বিএনপির ওই নেতা জানান।

বুধবার বিকেলে পুলিশ ও বিএনপি নেতকর্মীদের সঙ্গে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন আরো অনেকে। রুহুল কবির রিজভীসহ বিএনপির প্রথম সারির অনেক নেতা আটক রয়েছেন।

এরপর রাতে স্থায়ী কমিটির বৈঠক বসে। স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যরিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু বৈঠকে অংশ নেন।

বৈঠকে বলা হয়, ‘পুলিশের গুলিতে নিহত মকবুল হোসেন পল্লবী থানার ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা’।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী