,

নতুন যাত্রা শুরু করলেন জয়া

news-image

বিনোদন প্রতিবেদক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয় ক্যারিয়ারে নতুন এক অধ্যায়ে পা রাখলেন। আজ বুধবার ‘করক সিং’র শুটিংয়ের মধ্যদিয়ে হিন্দি সিনেমায় যাত্রা শুরু করলেন এই অভিনেত্রী। যেখানে এই অভিনেত্রীকে বলিউডের দাপুটে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে।

শুটিং শুরুর আগে আজ একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন তারা। অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় সিনেমার নাম ‘করক সিং’ শোনা গেলেও ভারতীয় গণমাধ্যম বলছে, নাম এখনো চূড়ান্ত হয়নি। এতে থাকছেন ‘দিল বেচারা’খ্যাত সানজানা সাঙ্ঘি। এছাড়াও থাকছেন মালায়লাম তারকা পার্বতী থিরুবথু। যিনি তুমুল জনপ্রিয় সিনেমা ‘চার্লি’তে অভিনয় করেছিলেন। সব মিলিয়ে বলা যায়, প্রথম হিন্দি সিনেমায় পঙ্কজ ত্রিপাঠি, পার্বতী ও সানজানার মতো সহশিল্পী পেয়েছেন জয়া। সিনেমাটি প্রযোজনা করছে উইজ ফিল্মস।

জয়া আহসান বলেন, ‘এটা আমার প্রথম হিন্দি ছবি ও আমার চরিত্রটি গল্পের অবিচ্ছেদ্য অংশ। যখন আমার কাছে এর প্রস্তাব আসে, আমি রোমাঞ্চিত হয়েছি এবং তাৎক্ষণিক হ্যাঁ বলেছিলাম। কারণ অনিরুদ্ধ রায় চৌধুরী ও পঙ্কজ ত্রিপাঠির মতো সহশিল্পীর লোভটা সামলাতে পারিনি। আমি চেয়েছিলাম, তাদের দুজনের সঙ্গে কাজ করতে। অবশেষে আমার প্রথম হিন্দি ছবিতেই সেটা হলো!’

জানা গেছে, সিনেমাটি ইনভেস্টিগেটিভ ড্রামা ঘরানার। যেখানে একটি ভেঙে যাওয়া পরিবারের এক হওয়ার হৃদয়স্পর্শী গল্প উঠে আসবে। আর গল্প লিখেছেন বিরাফ সরকারি, রিতেশ শাহ এবং অনিরুদ্ধ রায় চৌধুরী।

 

এ জাতীয় আরও খবর

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা