সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে বিএনপির ২ নেতা কারাগারে

news-image

নিজস্ব প্রতিবেদক,ময়মনসিংহ : ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক আকন্দ ওরফে লিটন আকন্দসহ (৪৮) দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অন্যজন হলেন নগরীর ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা বিল্লাল হোসেন। আজ বুধবার বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, লিটন আকন্দের বিরুদ্ধে ৬টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। পরোয়ানার ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত দেড়টায় নগরীর আমলাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিল্লাল হোসেনের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। বিকেলে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গতকাল মঙ্গলবার রাত দেড়টায় নগরীর আমলাপাড়া এলাকা থেকে লিটন আকন্দ এবং ২৪ নম্বর ওয়ার্ড এলাকা থেকে বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

লিটন আকন্দ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি, দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক এবং মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক পদে দায়িত্ব পালন করছেন।

 

এ জাতীয় আরও খবর

‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন আজ

মেসিকে ঘুম পাড়িয়ে দেবে ইংল্যান্ড!

ঢাকার রাস্তায় আজও সঙ্গী বৃষ্টির ভোগান্তি

তাপপ্রবাহ : জুনের শেষ ৮ দিনে ইউরোপে ১০ হাজার মৃত্যু

বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ