,

বিএনপি কার্যালয়ে ডিবির অভিযান, ফের সংঘর্ষ

news-image

নিজস্ব প্রতিবেদক : নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালাচ্ছে ডিবি পুলিশ। আজ বুধবার বিকেলে ৫টার দিকে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার ডিবির মতিঝিল বিভাগের একটি ইউনিটসহ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে অভিযান শুরু করে।

বিএনপি কার্যালয়ের ভেতরে দরজা লাগিয়ে যেসব নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন, তাদের দরজা ভেঙে গ্রেপ্তার করা হয়। অন্তত পাঁচ থেকে সাতজন নেতাকে বিএনপি কার্যালয়ের ভেতর থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

সন্ধ্যা নাগাদ পুরো পল্টন এলাকা পুলিশ নিয়ন্ত্রণে নিলেও ফের বিকেল ৫টার দিকে বিজয়নগর মোড়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে বিএনপি নেতাকর্মীরা। আত্মরক্ষার্থে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষ পুরান পল্টন, বিজয়নগর পানির পাম্প এলাকায় ছড়িয়ে পড়ে। বিভিন্ন গলি থেকে পুলিশের ওপর চড়াও হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। তবে পুলিশ শক্ত অবস্থান রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির নেতাকর্মীরা বুধবার সকাল থেকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন। দুপুরে নেতাকর্মীদের বেশ ভিড় দেখা যায়। এসময় পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে।

এসময় পুলিশ বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। বিএনপির নেতাকর্মীরাও লাঠিসোঁটা নিয়ে পুলিশকে ধাওয়া করে। দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় নয়াপল্টন উত্তপ্ত হয়ে ওঠে। পরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে বিএনপির নেতাকর্মীরা দফায় দফায় মিছিল করেন। সড়কে টায়ার জ্বালিয়ে আগুন লাগিয়ে দেন।

এদিকে, সংঘর্ষের ঘটনায় সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে বিএনপির নেতাকর্মী ও পুলিশ সদস্যও রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা