,

কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে পারলেন না মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অনেকজন গুলিবিদ্ধ ও আহত হয়েছেন। এ খবর পেয়ে কার্যালয়ের সামনে এসেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার বিকেল ৩টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘটনাস্থলে এলে পুলিশ ও সাংবাদিকেরা তাকে ঘিরে ধরেন। নিরাপত্তার কারণ দেখিয়ে তাকে কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে দেয়নি পুলিশ। পরে সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এ অবস্থায় পরিস্থিতি শান্ত রাখতে দলীয় নেতাকর্মী ও পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ সিনিয়র কয়েকজন নেতা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। অফিসের নিচে অবস্থান করছিলেন নেতাকর্মীরা। দুপুর আড়াইটার দিকে অতিরিক্ত পুলিশ অবস্থান নেয় কার্যালয়ের সামনে। এরপর ৩টার দিকে সংঘর্ষ শুরু হয়।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী