,

রুহুল কবির রিজভী গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে রিজভীকে গ্রেপ্তার করে পুলিশের ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।

এর আগে বিকেল ৩টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে। নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ ও আহত হয়েছেন।

এ খবর পেয়ে কার্যালয়ের সামনে এসেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে পুলিশ ও সাংবাদিকেরা তাকে ঘিরে ধরেন। নিরাপত্তার কারণ দেখিয়ে তাকে কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে দেয়নি পুলিশ। পরে সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
বিকেলে নয়াপল্টন থেকে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, শিমুল বিশ্বাসকে আটকের পর একটি মাইক্রোবাসে তোলা হয়। এরপর সেখান থেকে তাকে নিয়ে যায় ডিবি। তাকে আটকের কিছুক্ষণ আগে বিকেল সোয়া ৪টার দিকে নয়াপল্টনের সামনে থেকে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তার করে ডিবি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী