,

‘বিশেষ সংবাদ সম্মেলন’ ডেকেছে বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন নিহত, বেশ কয়েকজন আহত ও গ্রেপ্তারের পর ‘বিশেষ সংবাদ সম্মেলন’ ডেকেছে বিএনপি। আগামীকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় গুলশানের হোটেল লেকশোতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আজ বুধবার সন্ধ্যায় এ তথ্য জানান বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, ওই সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে বেলা ৩টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত সেখানে থেমে থেমে সংঘর্ষ চলে। নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে এখন পর্যন্ত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ ও আহত হয়েছেন।

এ ঘটনায় নয়াপল্টন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হামলা-গ্রেপ্তারের খবর পেয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে পুলিশ ও সাংবাদিকেরা তাকে ঘিরে ধরেন। নিরাপত্তার কারণ দেখিয়ে তাকে কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে দেয়নি পুলিশ। পরে সেখানেই বসে পড়েন তিনি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী