,

সিনেমা দেখায় ২ কিশোরকে গুলি করে হত্যা

news-image

অনলাইন ডেস্ক : দক্ষিণ কোরিয়ার সিনেমা দেখার অভিযোগে উত্তর কোরিয়ায় ১৬ এবং ১৭ বছর বয়সী দুই কিশোরকে গুলি করে হত্যা করা হয়েছে। মিররের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির হাইসান শহরের এক বিমানবন্দরে স্থানীয়দের সামনে ওই দুই কিশোরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মিররের খবরে বলা হয়েছে, চলতি বছরের গত অক্টোবরে ওই দুই কিশোরের মৃত্যুদণ্ড দেওয়া হয় কিন্তু সম্প্রতি এই খবর প্রকাশ্যে এসেছে।

দেশটির কর্তৃপক্ষ কিশোর-বয়সী দুই শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করে মৃত্যুদণ্ড দেয়। দেশটিতে যারা দক্ষিণ কোরিয়ার সিনেমা, সিরিজ বা ড্রামা সরবরাহ করে এবং যারা এসব দেখে, এবং মানুষকে হত্যা করে সামাজিক শৃঙ্খলা ব্যাহত করে তাদের কোনো ক্ষমা নেই। তাদের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হবে।

এদিকে ডেইলি মেইল বলছে, সৎমাকে খুনের অভিযোগে দেশটিতে একই বয়সী আরেক কিশোরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। উত্তর কোরিয়ার বাইরের সংবাদ মাধ্যমের প্রবেশের কড়া নিষেধাজ্ঞা আছে।

দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়াকে তাদের সবচেয়ে বড় শত্রু হিসেবে মনে করে। দেশটির যেকোনো সিনেমা বা মিডিয়া উত্তর কোরিয়ায় নিষিদ্ধ।

 

এ জাতীয় আরও খবর

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা